লক্ষ্মীপুরে তারাবির নামাজের প্রথমদিনে নামাজরত অবস্থায় শরীফ(৫৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
শনিবার (০১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের ১০ নং ওয়ার্ডের ভূইয়া বাড়ী জামে মসজিদে নামাজরত দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি পড়ে যান। পরে তাকে সেইফ হাসপাতালে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার নাজমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
মৃত শরীফ ১০ নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ীর বাসিন্দা এবং ইকরা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।
তার মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।
আবাসিক মেডিকেল অফিসার বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন

