গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে আ’লীগ নেতার অবৈধ বাংলা ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলী গ্রামে শেখ মজিব নামে এক আওয়ামী লীগ নেতার অবৈধ বাংলা ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন। এ সময় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বায়ু দূষণ বন্ধে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা এবং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদ। এ সময় সেনবাহিনী, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ভাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা এবং ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বায়ুদূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…