গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় নিহত ১

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর ট্রলির চাপায় মো. মিরাজ (২২) নামে এক চটপটি বিক্রেতা নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নাম স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তারা সপরিবারে চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামেত সেলিম মাষ্টারের বাড়িতে এ ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির ট্রাক্টরটি চটপটি বিক্রেতা মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যায়। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।

জানা গেছে, ট্রাক্টর ট্রলির মালিক উপজলার তোরাবগঞ্জ রলাকার শহীদ বেপারী ও চালক একই এলাকার কবির হোসেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। একটি লাকড়িবাহী ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতা মারা যায়। ট্রাক্টরটি পাশের পুকুরের পানিতে পড়ে গেছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…