গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ৫শ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন

Link Copied!

লক্ষ্মীপুরে সরকারীভাবে ৫শ হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শহরের সরকারী আদর্শ সামাদ সরকারী উচ্চ দ্যিালয় মাঠে এসব কম্বল বিতরন করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও উপজেলার উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা, এতিমখানা ও বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে সরকারীভাবে কয়েকশ কম্বল বিতরন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছিন্নমূল.হতদরিদ্র,অসহায় ও দু:স্তদের মাঝে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে ¦সেব কম্বল বিতরন করা হয়। এটি অব্যাহত রাখা হবে।

এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মানুষ শীতে যেন কষ্ট না পায়। সেদিকে জেলা প্রশাসনের নজর রয়েছে। প্রত্যেক অসহায় ও দু:স্ত মানুষের পাশে সরকার ও জেলা প্রশাসন রয়েছে। ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় সরকারীভাবে কম্বল বিতরন করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে খেটে খাওয়া মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে,গভীররাতে শীতার্থদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরন করা হয়। এটি অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…