গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে খালে বন্যার পানির স্রোতে ডুবে মো. হৃদয় (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার ফরাজি সমাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মোল্লাপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

চরলরেন্স ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হৃদয় খালে জাল ফেলে মাছ শিকার করতে যায়। খালের পানিতে প্রচুর স্রোত ছিল। একপর্যায়ে জাল ফেলতে গিয়ে স্রোতের টানে হৃদয় পড়ে যায়। এতে ডুবে গিয়ে সে মারা যায়। তার দাফন সম্পন্ন হয়েছে।

তবে কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিলের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি জানেন না বলে জানান। তিনি বলেন, এ ঘটনার বিষয়ে পুলিশকে কেউ কিছুই জানায়নি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…