লক্ষ্মীপুরে বন্যা কবলিত হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছে আদর্শ সামাদিয়ান পরিবার।
জেলার অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত থাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এতে করে মানুষ চরম বিপাকে পড়েছে।
ঠিক এসময় টানা তিনদিন আদর্শ সামাদিয়ান এর উদ্যোগে হাজারো বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড়, লাইটার, মোম, কয়েল, ন্যাপকিন, গুড়া দুধ, স্যালাইন, প্যারসিট্যামল, মেট্রিল সিরাপ, বিস্কুট, কেক, চকলেট, পাউরুটি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রবিসেফ, গজ, পানি এবং খিচুড়ি বিতরণ করা হয়।
সামাদিয়ানরা জানায়, জেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের খোঁজে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবারও এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন

