গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা : মানববন্ধন

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এরপর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকর।

এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক কাজী গিয়াস উদ্দিন, এমজে আলম, সাইফুল ইসলাম স্বপন, কামাল উদ্দিন, আতাউর রহমান মনির, আনিস কবির, জহিরুল ইসলাম শিবলু, পলাশ সাহা প্রমুখ।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভার সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন।

বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেই গণমাধ্যমে হামলা চালানো হয়। পূর্বেও যখন সরকার পরিবর্তন হয়েছে, তখনও কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ন্যাক্কারজনক ঘটনা। গণমাধ্যমে হামলা করে মতপ্রকাশের বাঁধা দিতে চাচ্ছে একটি দুষ্কৃতিচক্র। স্বাধীন বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।

বক্তারা বলেন, মত প্রকাশের যে স্বাধীনতার কথা এখন বলা হচ্ছে, ঠিক এ সময়েই একটি চক্র গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে। আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা।

যে কোন পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্তরা হামলা করেছে। সোমবার দুপুরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়৷

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…