গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে বিএনপির ৯ কর্মী কারাগারে

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের ৯ কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তাদের মধ্যে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট মামলায় দুইজন এবং ৭ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার হয়েছে।

বুধবার সন্ধা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বামনী ইউপির শিবপুর, কেরোয়া, চরবংশী ও চরআবাবিল ইউপির বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামীরা হলেন, নিয়মিত মামলার আসামী কেরোয়া গ্রামের বিএনপি নেতা জহিরুল ইসলাম বাচ্চু, মোঃ আরিফ, মোঃ কবির, বামনী ইউপির শিবপুর গ্রামের বিএনপি নেতা জাহাঙ্গির কবির ভূঁইয়া, জুয়েল আহাম্মেদ, চরআবাবিল গ্রামের সাইফুল ইসলাম শামিম, আরিফুর রহমান ও রুহুল আমিন এবং ওয়ারেন্টভুক্ত আসামী মধ্য কেরোয়া গ্রামের শাহজাহান সাদ্দাম ও দক্ষিন চরবংশী ইউপির আকনবাজার এলাকার আক্তার হোসেন।

রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ২০২৩ সালের মে মাসে রায়পুর বাসটার্মিনালের একটি সংঘর্ষের মামলায় বুধবার রাতে বিএনপির ৭ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। রোববার আদালতে জামিন চাওয়া হবে।।

রায়পুর থানার ওসি তদন্ত আরেফিন সিদ্দিকি তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…