গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ফেসবুক-টিকটকের কারণে অনেক ক্ষতি হচ্ছে: লক্ষ্মীপুরে সচিব আবু হেনা

Link Copied!

স্থানীয় সরকার বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায়) মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান বলছেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের চারদিকে কি হচ্ছে, সেইদিকে নজর না রেখে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে সফল হওয়া সম্ভব।

শনিবার (১৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা ফেসবুক ও টিকটকে ছবি অথবা ভিডিও আপলোড করো। তোমাদের সতর্ক হতে হবে। এ ফেসবুক-টিকটকের কারণে তোমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এজন্য কোনকিছু আপলোড করার আগে ভেবেচিন্তে আপলোড করাই ভালো।

সচিব আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে আইসিটির ওপর দক্ষ হতে হবে। পাশাপাশি ভালো ইংরেজি জানতে হবে। তাহলে তোমরা তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে। এখন অনেকেই আমার কাছে অনেককিছু আবদার করে নিজেদের জেলার উন্নয়নের জন্য। তেমনি একসময় তোমাদের কাছে সবাই আবদার করবে।

শিক্ষার্থীদের সঙ্গে সচিবের মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর (সদর) পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, মেহের নিগার ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ প্রমুখ।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…