গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ট্রাম্পটাক চাপায় মা নিহত, সন্তানের অবস্থা আশঙ্কাজনক

Link Copied!

লক্ষ্মীপুরে (ট্রাম্পটাক)পিকআপের ধাক্কায় হোসেনেয়ারা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা শিশু সন্তান আশিক হোসেন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায়ও আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের বাইতুস সাইফ দরবার শরিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু সন্তান আশিক হোসেনকে নিয়ে মা হোসেনেয়ারা বেগম লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের বাইতুস সাইফ দরবার শরিফের সামনের সড়ক দিয়ে পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হোসনেয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশু আশিক হোসেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আশিকের অবস্থা আশঙ্কাজনক।

তার দু-পা ভেঙে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত হোসনেয়ারা বেগম চররমনীর বাসিন্দা।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…