গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এডিট করে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার

Link Copied!

নির্বাচনে হেরে গিয়ে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ’র বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহাসান উল্লাহ হিরন সামাজিক যোগাযোগ ফেসবুকে অপপ্রচার চালিয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরন তার ফেসবুকে দুইটি ছবি পোস্ট করলে সেই ছবি দুইটি ভাইরাল হয়।

পোস্টে লেখা ছিল-‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! খালেদ সাইফুল্লাহ হুজুর প্রথম দিন অফিসে বসেই বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেললেন এ দৃষ্টতার শক্তি উৎস কি আমরা জানতে চাই! মাননীয় জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি’

কমলনগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস জানিয়েছেন, চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ মহোদয় কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দুইটি সাঁটানো আছে। একটি চক্র ছবিগুলোকে বিতর্কিত করে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে। ইচ্ছে করলে চেয়ারম্যান মহোদয় আইনগত ব্যবস্থা নিতে পারেন যারা এ অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে।

নাম-প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আহাসান উল্লাহ হিরন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চরলঞ্চে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম’ ধাপে (আনারস) প্রতীক নিয়ে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। নির্বাচনে হেরে গিয়ে তিনি (হিরন) এখন খালেদ সাইফুল্লাহ (হুজুরের) পিছনে উঠেপড়ে লেগেছেন। চেয়ারম্যান সাইফুল্লাহ তাঁর কার্যালয়ের বসা একটি  ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।

জানতে চাইলে অভিযুক্ত আহাসান উল্লাহ হিরন মুঠোফোনে বলেন, আমি ফেসবুক থেকে এ ছবি সংগ্রহ করে পোস্ট করছি। এখানে দোষের কি হয়েছে? এ বলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে বলেন তিনি সেই পোস্ট ডিলেট করে দিলাম।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে মোবাইল ফোনে কল করে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…