গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Link Copied!

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। মরিয়ম আক্তার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, রবিবার বিকালে মেরুরচর উত্তরপাড়া গ্রামের মরিয়ম আক্তার তার দাদী রুশেদা বেগমের সাথে পাশ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান।

আরও পড়ুন—    মদনে বিষ প্রয়োগে হাঁস নিধন, খামারির আহাজারি

সোমবার সকাল ১০ টার দিকে মরিয়ম তার ফুফুর বাড়ির আরও এক শিশুর সঙ্গে খেলতে যান।

এরপর খেলতে খেলতে ওই বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে ১১ টার দিকে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…