গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জয়ের নেতৃত্বে শ্রীলঙ্কায় বাংলাদেশ ইমার্জিং দল

Link Copied!

বিশ্বকাপের ডামাডোলের মাঝে দেশের মাটিতে চলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে শ্রীলঙ্কায় যাচ্ছে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। প্রথমে সাদা বলের দল গেলেও মাঝপথে তাদের সঙ্গে যোগ দেবেন লাল বলের তিন ক্রিকেটার হাসান মুরাদ, নাহিদ রানা ও আইচ মোল্লা।

জয়ের নেতৃত্বেই শনিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা।

আরও পড়ুন—    দেশবাসীকে হলে গিয়ে ‘মুজিব’ বায়োপিক দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী ১৭ অক্টোবর থেকে ডাম্বুলায় শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ১৯ ও ২২ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে ১ নভেম্বর থেকে। আগামী ৫ নভেম্বর ঢাকায় ফিরে আসবেন তারা।

দলে আছে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড এর নিয়মিত ক্রিকেটার, লক্ষ্মীপুর জেলার সন্তান আহমেদ শরীফ। আগামী ১৭, ১৯ ও ২২ তারিখের তিনটি ওডিআই ম্যাচ অংশগ্রহণ করবেন আহমেদ শরীফ।

আরও পড়ুন—    এরা অনির্বাচিত; সরকার নয়, শাসক

বাংলাদেশ ইমার্জিং দলঃ
মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রিতম কুমার, আকবর আলী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরিফ, আবদুল্লাহ আল মামুন, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হাসান, হাসান মুরাদ, আইচ মোল্লা ও নাহিদ রানা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…