গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভারতে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব দেয়া হয়েছেঃ পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের কাছে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব দিয়েছেন। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সেই প্রস্তাবে ‘না’ করেননি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌র।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তা‌হিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হয়েছে। তাকে বলেছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন- এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।’

আরও পড়ুন—    মাধবপুরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণে বিমান মন্ত্রী

ড. মোমেন আরও বলেন, ‘সিলেটে কয়েক দিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। শ্রীলঙ্কায়ও এস জয়শঙ্করের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের বিষয়টি তুলে ধরেছি। তিনি বলেছেন, এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তিনি ‘না’ বলেননি।’

এসময় শ্রীলঙ্কার বিষয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা গত এক বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ৬৯ শতাংশ মুদ্রাস্ফীতি থেকে এক বছরে ৪ শতাংশে নামিয়ে এনেছে।’ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন—    মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে যা জানালো বিএনপি

‘দুঃসময়ে সাহায্য করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে শ্রীলঙ্কা। কক্সবাজার-কলম্বো ফ্লাইট চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চলমান ফ্লাইটের খরচ কমানোর অনুরোধ জানিয়েছে ঢাকা’, বলেন ড. মোমেন।

মন্ত্রী আরও বলেন, ‘শ্রীলঙ্কা সফরের সময় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। তখন সরকারের ইচ্ছা সম্পর্কে তাকে জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান সম্পর্কে জানতে চাওয়ায় তার অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আফরিন আক্তারকে তথ্য দেয়া হয়েছে। এমন তথ্যে তিনি অবাক হয়েছেন। সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে না বলেও তাকে আশ্বস্ত করা হয়।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…