গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধঃ প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র অর্জন করেছি। আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর ঢাকা সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশনের (পিএম) ১২ সদস্যের প্রতিনিধিদল এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন—    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

এ সময় প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিনিধি দলের প্রধান বনি গ্লিক বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে আসিনি; একান্তই ব্যক্তিগত উদ্যোগে এখানে এসেছি৷ মূলত আমাদের চাওয়া ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর৷’

মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ ইন্ডারফার্থ বলেন, ‘গণতন্ত্রের স্বাভাবিক কিছু সমস্যা রয়েছে, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে’৷

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর পর্যবেক্ষক দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন—    স্বর্ণের পুতুলসহ জিনের বাদশা আটক

ওয়াশিংটনভিত্তিক আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) হলো নির্দলীয় বেসরকারি সংস্থা। যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে। সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

শনিবার (৭ অক্টোবর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের ৬ সদস্য। ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত তারা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…