গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় সরকারি কলেজে কর্মচারীদের কর্মবিরতি পালন

Link Copied!

বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন—    রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কর্মবিরতি চলাকালে বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মোঃ রিগেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরুল হুদা মাহমুদ, সদস্য মশিউর রহমান, আশরাফুর রহমান সেলিম, মতিয়ার রহমান, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, জাকির হোসেন জুয়েল, ফিরোজুল ইসলাম, মোখলেছুর রহমান, আব্দুল করিম মিয়া, মাজহারুল মান্নান, মজিদুল ইসলাম, জাহিদ হাসান মিলন প্রমুখ।

বক্তারা সরকারি কলেজে কর্শরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সেইসাথে দাবি না মানলে আরো কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…