গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Link Copied!

দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

আরও পড়ুন—    ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯

তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি থেকে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তেল কেনা হবে। ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫৫ পয়সা। এতে সরকারের মোট খরচ হবে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।’

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৯৪ পয়সা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ