গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ

Link Copied!

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটিডের পলাশবাড়ী শাখার উদ্যোগে ৪ শতাংশ রেয়াতী মুনাফায় হলুদ, মরিচ, আদা ও রসুনের চাষের জন্য বিভিন্ন এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিস মাঠে ধাপেরহাট বাজার, সাদুল্লাপুর বাজার, কোমরপুর বাজার ও কচুয়াহাট বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনের এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এ.এন.এম মুফিদুল ইসলাম- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক এআইবিএল আবেদ আহাম্মদ খান।

আরও পড়ুন—    উলিপুরে টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এভিপি মোঃ সাখাওয়াত হোসেন ও ইভিপি ও বিভাগীয় প্রধান সিএমএআইডি-২ মোঃ মনজুর হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর বাজার এজেন্ট ব্যাংকি আউটলেটের স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলাম, ধাপেরহাট বাজারের আব্দুল মান্নাফ, প্রান্তিক কৃষকদের মধ্যে আমিনুল ইসলাম, মাহাদুল ইসলাম, রাইসুল ইসলাম ও জুয়েল খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল আহসান।

শেষে উপরোক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১৩৯ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৭৭ লাখ ৬০ হাজার টাকার বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…