গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আ.লীগ জনগণের দল, তৃণমূল পর্যন্ত আমাদের শেকড় আছেঃ কৃষিমন্ত্রী

Link Copied!

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। তৃনমূল পর্যন্ত আমাদের শেকড় আছে। বিদেশিরা কি বললো, আমরা সেটায় গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো, তা শোনার চেষ্টা করি। তবে, আমরা অবশ্যই বিদেশিদের সন্মান করি। তারা আমাদের উন্নয়ন সহযোগী। লন্ডনে-নিউইয়র্কে বসে বাংলাদেশ কি হচ্ছে সেটা তাদের বুঝতে একটু কষ্ট হয়।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন-   ডেঙ্গুতে আরও ১৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২২

আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে জিনিসপত্রের দাম একটু বেশি। তবে, মূল খাবার (চাল) যেটা সেটার দাম কিন্তু এত বেশি না। আলু-পেঁয়াজ-রসুন এ ধরনের শস্য উৎপাদনের উপর নির্ভরশীল। কৃষি সব সময় প্রকৃতি নির্ভর। পেঁয়াজ ও আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, সেটা আমি মানি।’

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনকে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী জাতিকে বারবার আশ্বস্ত করেছেন, নির্বাচন কমিশনকে একটি সুন্দর নির্বাচনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন দেশের নেতাদের আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি, নিশ্চয়তা দিয়েছি।’

তিনি বলেন, ‘গত বছর আলু বিক্রি করতে পারিনি, ফেলে দিয়েছে। এ জন্য আলুর উৎপাদন এবার কম হয়েছে। এসব কারণেই মূলত দাম বেড়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…