গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কিশোরগঞ্জে শিশু সুরক্ষায় চাইল্ড হেল্প লাইন ক্যাম্পেইন-১০৯৮ অবহিতকরণ সভা

Link Copied!

“থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অর্জিত” এই প্রতিপাদ্যে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় নীলফামারীর কিশোরগঞ্জে শিশুর প্রতি সহিংসতা-নির্যাতন প্রতিরোধ, শিশু পাচাররোধে জরুরি সহায়তা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ রোধে সহায়তা, আইনি সেবা, শিশু উদ্ধার, টেলিফোনের তথ্য ও কাউন্সিলিং সেবাসহ বিদ্যমান সামাজিক সুরক্ষা সহায়তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের নির্দেশক্রমে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার পুটিমারি ইউনিয়নের কালিকাপুর স্কুল এন্ড কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-   দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে শিশুর সহায়তা ফোন ১০৯৮ এর কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, কালিকাপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রেদওয়ানুর রহমান, শিশু সুরক্ষা সমাজকর্মী মোহাঃ কামাল উদ্দীন প্রমূখ।

ক্যাম্পেইনে শিশুর প্রতি সহিংসতা-নির্যাতন প্রতিরোধ, শিশু পাচার রোধে জরুরি সহায়তা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ রোধে সহায়তা, আইনি সেবা, শিশু উদ্ধার, টেলিফোনের তথ্য ও কাউন্সিলিং সেবা, শিশু সুরক্ষায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শ সহ বিদ্যমান সামাজিক সুরক্ষা সহায়তা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, শিশু আইন ২০১৩ এর লক্ষ্য পূরণে শিশু অধিকার নিশ্চিত ও কল্যাণ সাধনের লক্ষ্যে ২৪ ঘণ্টা ৭ দিন (২৪/৭) ভিত্তিতে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর কার্যক্রম চলমান রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ