গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৩ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ এবং বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলশেডে শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মাহবুবা আক্তারের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহান) হেলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ ইব্রাহিম হোসেন ছাড়াও টিআই প্রশাসন, টিআই মোটরযান শাখা ও আরআই (পুলিশ লাইন্স)সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   পিডিবির প্রকৌশলীর দুর্নীতিঃ আইনশৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ প্রকাশ (পর্ব-১)

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ কামাল হোসেন উপস্থিত মেধাবী শিক্ষার্র্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলির তুলনায় এবছর সবচেয়ে ভালো ফলাফল করার কারণে শিক্ষার্থী এবং শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে অভিনন্দন জানান।

তিনি সন্তানদের উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততার উপর অভিভাবকদের গুরুত্ব দেয়ার আহবান জানান। তারা যেন মাদকের সাথে জড়িত না হয় সে ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে গাইবান্ধা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী সকল কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন। শেষে পুনাক সভানেত্রী গাইবান্ধা পুলিশ লাইন্স-এর বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…