গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Link Copied!

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া টিপু সুলতান নামে এক পথচারী জানান, খিলগাঁও রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের একটি জটলা দেখতে পান। তখন সেখানে গিয়ে দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে একটি সিএনজি অটোরিকশায় করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন-   বিকেলে বৈঠকে বসছেন হাসিনা-মোদি

এদিকে নিহত ওই ব্যক্তির স্ত্রী রাবেয়া বেগম জানান, তারা স্বামী-স্ত্রী খিলগাঁও রেলগেট এলাকায় ফুটপাতে থাকেন। খোরশেদ আলী ভিক্ষাবৃত্তি করে চলতেন। তাদের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কমলাপুর গামী একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…