গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ৩০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে ব‍্যবস্থা নিল উপজেলা পরিষদ

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ৩০০ বিঘা আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে ব‍্যবস্থা নিয়েছে উপজেলা পরিষদ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ভেরভেরি ও বাউসমারী বিলে ৩৫০ ফিট ১০ ইঞ্চি পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।

জানাযায়, স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বিলের মাঝখানে বাঁধ দিয়ে পুকুর কেটে মাছ চাষ শুরু করেন। ফলে প্রায় দুই শতাধিক কৃষকের তিনশ বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে ৪৪ জন ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও থানার ওসির নিকট দেওয়া হয়।

আরও পড়ুন-   ভূরুঙ্গামারীতে বিলের মাঝে বাঁধ দিয়ে পুকুর খনন, জলা বদ্ধতায় পানির নিচে ৩শ বিঘা জমি

এ নিয়ে গত ১৬ আগস্ট শীর্ষ সংবাদে “ভূরুঙ্গামারীতে বিলের মাঝে বাঁধ দিয়ে পুকুর খনন, জলা বদ্ধতায় পানির নিচে ৩শ বিঘা জমি” শিরোনামে খবর প্রকাশিত হলে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান। পরে এডিবির প্রকল্প থেকে ১০ ইঞ্চি মাপের ৩৫০ ফিট পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসনের ব‍্যবস্থা করা হয়।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জমির মালিক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ রাজনৈতিক ও স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন