গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

Link Copied!

কক্সবাজারে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিন জেলে মারা গেছেন। মৃত জেলেরা হলেন– শাহীন (৩৫), আরমান (২০) ও রহিম উল্লাহ (৩৩)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হলো।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘কক্সবাজারে ফিশিং ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আজ (মঙ্গলবার) বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান।’

তিনি আরও জানান, এ ঘটনায় মোট ১০ জন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। রবিবার রাতে ওসমান গনি (২০) নামে আরও একজন মারা যান। আজ তিন জন নিয়ে মোট পাঁচ জনের মৃত্যু হলো। বাকিরা চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন-   বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রাম মেডিক্যাল সূত্র জানায়, কক্সবাজারে মাছ ধরার একটি ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা মোহাম্মদ সেলিমের মালিকানাধীন ট্রলারের জেলে। তারা কক্সবাজার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটার ৬ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে ট্রলারের জেলেরা বাঁকখালী নদীর ফিসারিঘাটে আসেন। সকাল ১০টার দিকে ট্রলারটি নদীর ফিসারিঘাটের ৬ নম্বর ঘাটে পৌঁছায়। সেখানে সাগর থেকে আহরিত মাছ খালাস করা হচ্ছিল। পাশে চলছিল গ্যাসের সিলিন্ডারে রান্না। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…