গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নাঈমের পর শূন্যতে ফিরলেন হৃদয়

Link Copied!

আত্মবিশ্বাসী সূচনা ছিল বাংলাদেশের। বিনা উইকেটে পাওয়ার প্লেতেই যোগ হয় ৬০ রান। কিন্তু পাওয়ার প্লের শেষ বলে নাঈম বোল্ড হলে মুহূর্তেই সেই আত্মবিশ্বাসী অবস্থান থেকে বাংলাদেশকে ব্যাক ফুটে চলে যেতে হয়েছে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তাওহীদ হৃদয় নামলেও কিছুই করতে পারেননি। গুলবাদিন নাঈবের বলে দারুণ ক্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাতে চার বলের ব্যবধানে পড়েছে দ্বিতীয় উইকেট।

এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। তাই আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়ায় বাঁচা-মরার লড়াই।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে টাইগাররা। কিন্তু প্রথম পাওয়ার প্লের শেষ বলে ছন্দপতন হয় নাঈম শেখের। মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ৩২ বলে ৫ চারে ২৮ রান করেন বাঁহাতি এই ওপেনার। তার পরিবর্তে আসা তাওহীদ হৃদয় রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। গুলবাদিন নায়েবের বলে স্লিপে ইব্রাহীম জাদরানকে ক্যাচ দেন তিনি।

আরও পড়ুন-   নাঈম-মিরাজে টাইগারদের উড়ন্ত সূচনা

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ২২ রানে। এদিন পরিবর্তন আসে উদ্বোধনী জুটিতে। অভিষিক্ত তানজিদ হাসান তামিমের বদলে আজ নাঈম শেখের সঙ্গে ওপেন করতে আসেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে আফগান বোলারদের ভালোই সামলাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ১০ ওভারে পথ হারায় টাইগাররা।

এমনিতে লাহোরের উইকেটে রান হয়, তবে আজকের পিচে বোলাররাও কিছু সাহায্য পাবেন; এমন জানানো হয়েছে পিচ রিপোর্টে। টস জিতলেও আফগানিস্তানও ব্যাটিং নিত বলে জানিয়েছেন অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী। সাকিব আল হাসানের চাওয়া, ব্যাট হাতে বড় রান করার। জয়ের লক্ষ্যে তাই একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েছে শামীম পাটোয়ারীর। এছাড়া হাসান মাহমুদ ও আফিফ হোসেন একাদশে ফিরেছেন। তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…