গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তারুণ্য ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

কুড়িগ্রাম জেলার রাজারহাটে স্বাস্থ্য সেবা প্রজেক্টের মাধ্যমে মেডিকেল ক্যাম্পে চিকিৎসক দ্বারা মিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

শনিবার (২৬ আগস্ট) উপজেলার কেরামতিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে তারুণ্য ফাউন্ডেশনের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ৬ নং উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির আদিল।

এসময় তারুণ্য ফাউন্ডেশনের পক্ষে সংঠনটির স্থায়ী নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম শুভেচ্ছা বক্তব্যে তারুণ্য ফাউন্ডেশনের বিগত ২০২০ সাল হতে বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।

আরও পড়ুন-   আবার ক্ষমতায় আসলে নিত্য পণ্যের দাম কমে যাবেঃ ভূমিমন্ত্রী

২০২০ সাল হতে যাত্রা শুরুর মাধ্যমে তারুণ্য ফাউন্ডশন বৃক্ষরোপন কর্মসূচী, দুস্থদের আর্থিক সহযোগীতা, গৃহনির্মাণ, অসহায়দের চিকিৎসা ও শিক্ষায় আর্থিক সহযোগীতা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, পোশাক-শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, করোনা মহমারীতে সাহায্য ও সহযোগীতা প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারুণ্য ফাউন্ডেশনের আগামী দিনের সকল কার্যক্রমে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

মেডিকেয়ার নার্সিং কলেজ কুড়িগ্রাম, অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ফরকেরহাট শাখা, ইবনে সিনা ফার্মাঃ ও সৌরভ ফার্মেসির সার্বিক সহযোগীতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে তারুণ্য ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সদস্য- রোকনুজ্জামান সরকার, রুম্মান ইসলাম নূর, কামরুজ্জামান সরকার, লুৎফর কবীর সোহেল সৌরভ সরকার, রোকনুদ্দৌলাহ শাহ, খাইরুল ইসলাম, মুকুল হোসেন, আমিনুল ইসলাম, সুজন, মাসুদ, মিনহাজ প্রমূখ সহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ