গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পটুয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

Link Copied!

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাউফলের কালিশুরীর কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো. এলমাস সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার হাফিজুর রহমান মৃধার ছেলে মো. ইলিয়াস হোসেন বাবলু (৪৫)।

জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেন এলমাস ও ইলিয়াস। পথে সদর উপজেলার লোহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…