গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জন গ্ৰেফতার

Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার জাঙ্গালিয়া গ্ৰামে একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাসহ ৭ জুয়ারীকে গ্ৰেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) ২ টার দিকে সাঘাটা থানার পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাঘাটা থানার জাঙ্গালিয়া গ্ৰামের আঃ আজিজ এর বাড়িতে তাস দিয়ে জুয়া খেলার সময় সাতজন জুয়ারীকে আটকসহ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করেছে।

আরও পড়ুন-   ভিজলে দ্রুত শুকায় যে ৬ কাপড়

আটককৃতরা হলেন, রাজা মিয়ার পুত্র আঃ আজিজ, ধলু বেপারীর পুত্র বাদশা মিয়া, আঃ বারীর পুত্র ফরিদুল ইসলাম, করম আলীর পুত্র সিরাজুল ইসলাম, মৃত মন্তাজ আলীর পুত্র জাহিদুল ইসলাম, আঃ হালিম মন্ডলের পুত্র নুরনবী ও মৃত আঃ গোফফারের পুত্র জিয়ারুল ইসলাম।

গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া খেলার বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…