গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিক পালিত

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস, এম রফিকুল ইসলাম রিপন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা।

আরও পড়ুন-   কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,যুব মহিলালীগের সভাপতি কল্পনা বেগমসহ অন্যান্যরা।

এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্থানীয় নারীদের মাঝে উপজেলা মহিলা বিষয়ক অফিসের থেকে সেলাই মেশিন ও নগদ অর্ত বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সোহেল মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ