গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পলাশবাড়ীতে উপজেলা নির্বাহী প্রশাসনের প্রেস ব্রিফিং

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকাঘর হস্তান্তরের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান রিহান এ প্রেস ব্রিফিং করেন।

প্রেসবিফ্রিংয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে এ উপজেলায় একজন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ব্যাপক কাজ করেছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চেষ্টা থাকবে সবসময় নিরন্ন-অসহায় মানুষের সাথে থাকার। অসহায় মানুষদের সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করতে হবে। তারা স্বাবলম্বী হলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ্।’

আরও পড়ুন-   ফুলবাড়ীতে বজ্রপাতে নিহত এক জন

এ উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (১ম ধাপ) ২৬৫ টি ঘরের মধ্যে ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় ধাপে অবশিষ্ট ১৮০ টি পাকাঘর আনুষ্ঠানিক হস্তান্তর করা হবে ৯ আগস্ট (বুধবার)। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের অংশ হিসেবে এ উপজেলায় ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মেয়র, স্ব-স্ব এলাকার সকল উপকারভোগী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে সূত্র জানায়।

আরও পড়ুন-   চৌহালীতে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার পৃথক ৫ ইউনিয়ন ১৫টি গ্রামের বিপরীতে মোট ২৬৫টি’র মধ্যে প্রথম পর্যায় ৮৫ এবং দ্বিতীয় পর্যায় ৯ আগস্ট অবশিষ্ট ১৮০টি ঘর উপকারভোগীর হাতে জমি ও ঘরের কবুলিয়তসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হবে। প্রেসবিফ্রিং-এ সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএনও।

উল্লেখ্য; এ উপজেলায় প্রথম ধাপে ৬০টি, দ্বিতীয় ৪০, তৃতীয় ১৮৫টি এবং চতুর্থ ধাপে ২৬৫টি পরিবার পুনর্বাসনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মোট ৫৫০টি ঘর হস্তান্তর সম্পন্ন করা হল বলে জানা যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…