গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভারতীয় নাগরিকসহ দু’জন গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ের দু’জনকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) তাদের আদালতে চালান দেওয়া হয়।

মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনে মধ্যে নার্গিস বেগমের (৩৮) বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দাসনগর থানার ছোট মল্লিকপাড়ায় এবং অপরজেনের বাড়ি উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকার (২৬)।

গত ২৯ জুলাই মডেল থানায় ভারতের হাওড়া জেলার ডোমজোর থানার বাকরা গ্রামের মীর ফজলুর রহমান নার্গিস বেগম এর স্বামী পরিচয় জানিয়ে উপজেলার বালসাবাড়ী গ্রামের জুয়েল সরকারকে এক নন্বর বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মডেল থানায় দায়ের করা সেই লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে মীর ফজলুর রহমান নার্গিস বেগমকে বিয়ে করে ঘর সংসার করেন এবং তাদের একটি ছেলে সন্তানও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী নার্গিস বেগমের সাথে জুয়েল সরকারের পরিচয় হয় ও পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আরও পড়ুন-   ইসলামী ব্যাংকের নাম বদলে গেল

এরই জের ধরে গত ২৪ মে নার্গিস বেগম মোটা অংকের নগদ টাকাসহ সোনার গহনা নিয়ে ভারত থেকে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের কাছে ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নার্গিস বেগম বালসাবাড়ী আছে জেনে গত ২১ জুন মীর ফজলুর রহমান উল্লাপাড়ায় আসেন।

তিনি স্ত্রী নার্গিস বেগমকে নিজ বাড়ীতে ফিরিয়ে নিতে চাইলেও নার্গিস বেগম ফিরে যায়নি। এরপর গত ২৯ জুলাই বিস্তারিত জানিয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মডেল থানার উপ পরিদর্শক এ অভিযোগ মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুপুরে এদেরকে সিরাজগঞ্জে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে। বালসাবাড়ী গ্রামের জুয়েল সরকারের পারিবারিক ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে জুয়েল সরকার ও নার্গিস বেগমের মধ্যে বিয়ে হয়েছে। এরা স্বামী-স্ত্রী এবং ঘর সংসার করছেন।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…