গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ

Link Copied!

অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে আজ সোমবার (৩১ জুলাই) সমাবেশের যে কর্মসূচি বিএনপি দিয়েছে, ঢাকায় তা রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সোমবার বেলা ৩টায় এ সমাবেশ শুরু হবে।

রবিবার (৩০ জুলাই) রাতে বিএনপির দপ্তর থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সারাদেশে মহানগর ও জেলা সদরে যে জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়, তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সোমবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে।

এর আগে সন্ধ্যায় জানান হয়েছিল, সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ হবে।

স্থান পরিবর্তনের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা নয়া পল্টনে জনসমাবেশটি করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে তা সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়েছে।”

আরও পড়ুন-   উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে নয়ছয়

তিনি বলেন, ‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামা বিএনপি শুক্রবার (২৮ জুলাই) নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছিল। সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সমাবেশ করেছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে।

সেই সমাবেশ থেকে পরদিন ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দেয় বিএনপি। তবে পুলিশ ও আওয়ামী লীগের বাধায় কোথাও দাঁড়াতে পারেনি তারা। সেই কর্মসূচি ঘিরে সংঘাত-সহিংসতাও হয়। তারপর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…