গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার হোসেন শাহীন, গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী।
আরও পড়ুন- ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল বিএনপিরঃ স্বরাষ্ট্রমন্ত্রী
এসময় আরও বক্তব্য প্রদান করেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. মমতাজ উদ্দিন, জেলা জাপা যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মইনুল রাব্বি চৌধুরী রুমান, জেলা শ্রমিকপার্টির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এসময় জাতীয়পার্টির গাইবান্ধা জেলা, উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয়পার্টি এবং সকল অঙ্গ সংগঠন সমূহ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন ছাড়াও সংগঠনকে সুসংগঠিত করতে সকলের প্রতি আহবান জানান। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলায় জাতীয়পার্টির প্রার্থীদের নির্বাচিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।



