গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

গাইবান্ধায় র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে “দৈনিক আজকের পত্রিকা”-র দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে একটি বণাঢ্য র‌্যালি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

গাইবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে ও “দৈনিক আজকের পত্রিকা”-র গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন।

অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।

আরও পড়ুন-   চিরনিদ্রায় শায়িত হলেন সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা

অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান খান আবু, সাহিত্যিক ও সাংবাদিক গৌতম গুহ আশীষ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রুমেল, সাংবাদিক মেহেদী বাবু, হারুন -অর-রশিদ, “দৈনিক আজকের পত্রিকা”-র উপজেলা প্রতিনিধি, আমিনুল ইসলাম, জাহিদ হাসান ও মোমেনুর সাগরসহ অন্যান্যরা।

বক্তারা “দৈনিক আজকের পত্রিকা”-র বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজ গঠনমূলক লেখার জন্য ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এর আগে অতিথিরা “দৈনিক আজকের পত্রিকা”-র প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়। ছবি সংযুক্ত

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…