গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শরীয়তপুর বালু ব্যাবসায়ী কাউন্সিলর পলাশ খানের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

Link Copied!

শরীয়তপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ড্রেজার ও বালু ব্যাবসায়ী পলাশ খান এর যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, এই ড্রেজার পাইপ চলাচলের রাস্তার যেখানে-সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেই সাথে ড্রেজারের পাইপ সরকারি অফিসের দেয়াল ভেংগে, মানুষের ঘর-দোয়াড়, ফল-ফসলের বাগান সহ মাছ চাষের পুকুরের উপর দিয়ে টানা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, আংগারিয়া কির্তিনাশা নদী হয়ে এই বালু বাল্কহেডের মাধ্যমে নিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন-বিভাগের দেয়াল ভেংগে ধানুকা ৭নং ওয়ার্ডে নেয়া হয়েছে।

আরও পড়ুন-   শার্শায় আগষ্টে তিন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা

সরকারি দেয়াল ভেংগে কিভাবে ড্রেজারের পাইপ নিল জানতে গেলে বাগান মালি বলেন, ‘বন-কর্মকর্তা শহরে মিটিং এ আছেন। আমি এখানে এসেছি এক বছর যাবৎ। এসেই বাগানের ভেতর এই ড্রেজারের পাইপ দেখছি। দেয়াল ভেংগে পাইপ নেয়ার কথা আমি শুনেছি, কিন্তু এ বিষয়ে আমি জানি না। আমি বাগানের মালি হিসেবে নিয়োগ পেয়েছি। বন বিভাগে কোন নাইট গার্ড নাই।’

বন বিভাগের পূর্ব পাশে ৭নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী ফারুক ঢালী বলেন, ‘পলাশ কাউন্সিলর আমাদের ভয়ভীতি দেখিয়ে বাড়ির উপর দিয়ে ড্রেজারের পাইপ নিয়েছে। এতে করে ড্রেজারের পাইপ ফুঁটো হয়ে, প্রতিনিয়ত বালু ঘরের ভেতর ঢুকে টিভি, ফ্রিজ, জামাকাপড় সহ প্রয়োজনীয় জিনিষপত্র নষ্ট হয়ে গেছে। এছাড়াও কয়েক দফায় আমার পুকুরের মাছ মরে গেছে। আমি এর প্রতিকার চাই।’

আরও পড়ুন-   ডেঙ্গু টেস্টে বাড়তি ফিঃ ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

বন বিভাগের দেয়াল ভেংগে ড্রেজারের পাইপ নেয়ার বিষয়ে জানতে চাইলে বন-কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি এলাকার কাউন্সিলরকে সামনে রেখে ড্রেজার মালিক কে পাইপ সড়িয়ে নিতে বলেছি। এবং দেয়াল ঠিক করে দেয়ার কথা বলেছেন এবং পাইপ সরিয়ে নিবে বলেছে।’

এব্যপারে শরীয়তপুর ৯ নং ওয়ার্ড কাউন্সিলরকে তার ব্যক্তিগত অফিসে গিয়ে এবং মোবাইলে বার-বার কল করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

এবিষয়ে সদর নির্বাহী কর্মকর্তা জ্যোতি চন্দ্র বিকাশ বলেন, শরীয়তপুর সদরে ড্রেজার চালানোর লাইসেন্স বা অনুমতি কারো নেই। তারা অন্য জেলা থেকে বালি এনে আনলোড করে বলে জানি। তবে সরকারি ওয়াল ক্ষতি করে ড্রেজার লাইন নেয়া আইনগত অপরাধ। উপজেলা প্রশাসন থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। ড্রেজার মালিককে সময় দেয়ার প্রশ্নই ওঠে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ