গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৪৩ বিজিবির ক্রিড়া সামগ্রী বিতরণ

Link Copied!

খাগড়াছড়ির রামগড় উপজেলার ৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও একটি ক্রিড়া সংগঠনের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেছে রামগড় ৪৩ বিজিবি।

রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে নয়টায় রামগড় জোন সদরে ৪৩ বিজিবির এডি রাজু আহম্মেদের সঞ্চালনায় বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে একে একে উপস্থিত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে এসব ক্রিড়া সামগ্রী তুলে দেন।

এসময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরীব, অসহায়, সুবিধা বঞ্চিত স্কুলগামী শিক্ষার্থীরা ক্রিড়া সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে যায় এবং শিক্ষকগণও এ উদ্যোগের প্রশংসা করেন।

আরও পড়ুন-   ইসিতে পুনর্নির্বাচনের আবেদন করলেন হিরো আলম

ক্রিড়া উপকরণ বিতরণ শেষে বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নে বিজিবি ছোট উদ্যোগটি শিক্ষার্থীদের সঠিক মানুষ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বিজিবি সব সময় আপনাদের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে এবং শিক্ষার্থীদের মানবিক বিকাশে বিজিবির এমন কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।’

এসময় বিজিবি বিভিন্ন পদমর্যাদার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…