গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

Link Copied!

চট্টগ্রামের কেরানীহাট থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে ফরিদ আলম (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টায় কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-   বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত ১৩ জন আসামী গ্রেফতার

ফরিদ আলম উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকের দুদু মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ফরিদ কেরানীহাট থেকে সকালে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এসময় তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চট্টগ্রামের কেরানীহাট থেকে সকাল ৮টার দিকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ক্যাম্প-৩ এ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৬’শ টাকা

ওসি আরও জানান, ক্যাম্পে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগেও একইভাবে অস্ত্র সরবরাহকালে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ও শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইভাবে ক্যাম্প থেকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের আটক করতে সক্ষম হয় ক্যাম্পে কর্মরত এপিবিএন, থানা পুলিশ ও র‌্যাব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ