গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হাবিজার রহমান হত্যা মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। তার জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন বিচারক।

সোমবার (৩ জুলাই) গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২০২২ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই ইউপি সদস্য শাহজাহান আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় বৃদ্ধ হাবিজার রহমানের উপর হামলা চালায়।

আরও পড়ুন-   সংবাদ প্রকাশের পর পুনঃনির্মান হলো ক্ষতিগ্রস্ত সিঁড়িঘাট

এসময় হাবিজার রহমানের ছেলে জেলা বারের সদস্য অ্যাডভোকেট সাজু ও আইনজীবী আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাত আনুমানিক ৯টার দিকে হাবিজার রহমান মারা যায়। পরদিন নিহতের ছেলে রাজু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার এ মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ