গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সারাদেশের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছেঃ র‌্যাব ডিজি

Link Copied!

ঈদুল আজহায় সারাদেশের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, “নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে র‌্যাবের গোয়েন্দা। মাঠে রয়েছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ হেলিকপ্টার।”

বুধবার (২৮ জুন) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এছাড়া গরুর হাটগুলোতে আমাদের মোবাইল কোট চালানো, অনলাইনে নানা প্রতারণার বিষয়ে নজরদারি রাখা হয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে তার জন্য সাইবার ইউনিটও কাজ করছে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আরও পড়ুন-   ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, নেই যানজট

র‌্যাব প্রধান এম খুরশীদ হোসেন বলেন, ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। সারাদেশর ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাবের হেলিকপ্টার, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ঈদের নিরাপত্তায় কাজ করছে।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। র‌্যাবের বিভিন্ন ইউনিট কাজ করছে।

বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে র‌্যাব প্রধান বলেন, গরুর হাটগুলোতে আমাদের মোবাইল কোর্ট কাজ করছে। অনলাইনে গরুর হাটসহ নানা প্রতারণার বিষয়ে আমরা নজরদারি রাখছি। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে তার জন্য আমাদের সাইবার ইউনিট কাজ করছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…