গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় আগুনে লেগে ৫ টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া বাজারে হযরত আলী মার্কেটের ৫ টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৪ টি দোকান ঘর।

শনিবার (২৪ জুন) ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। মার্কেটের একটি মনোহারি দোকান থেকে বৈদ্যুৎতিক শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার চরপাড়া বাজারে শনিবার ভোর রাতে হযরত আলী মার্কেটের ভাড়াটিয়া মজিবর রহমানের মনোহারি দোকান থেকে বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ডা: আব্দুল হাকিমের ফার্মেসির দোকান, মজিবরের মনোহারি দোকান, সোহেলের সেলুন, আব্দুর রাজ্জাকের কৃষি বীজ ও উপকরণের দোকান, মোক্তার হোসেনের মনোহারি ও খেলনা সামগ্রীর দোকানসহ ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আরো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ টি দোকান।

খবর পেয়ে উল্লাপাড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-   মদনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্তদের মধ্যে মার্কেট মালিক হযরত আলী ও ব্যবসায়ী মজিবর রহমান নামের দুই ব্যবসায়ীর দাবি এ অগ্নিকাণ্ডে সব কিছু মিলিয়ে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার জালাল উদ্দীন ও তার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাজারের ৫টি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় লোকজন একযোগে কাজ করায় আশপাশের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রক্ষা পায়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, আগুনে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্থ দোকানীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সরকারের কাছে আবেদন দিলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…