সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বে-সরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন মাদরাসার উদ্যোগে গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বেলা এগারোটায় ঝিকিড়া বিজ্ঞান কলেজ মোড়ে অবস্থিত এ প্রতিষ্ঠানের কার্যালয়ে গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ৩৮ জন ছাত্র ও ৬ জন ছাত্রীর কে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হাতে দেওয়া হয়।প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন- সাংবাদিক নাদিম হত্যায় পঞ্চগড়ে আটক চেয়ারম্যান বাবুসহ ৩
বক্তব্য রাখেন- উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, খুকনী দারুল উলুম মাদরাসার মুফতি মাওলানা মোঃ শামছুল হক, উল্লাপাড়া কামিল মাদরাসার হাদিস বিভাগের শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আজিজ, শ্রীকোলার মাদরাসার মুফতি মাওলানা মোঃ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মুফতি মোঃ আবু হানিফ।
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়ে তুলতে প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ প্রতিষ্ঠানে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪ শত ৮০ জন। এখানে ১৩ জন শিক্ষক শিক্ষকতা করেন। এ প্রতিষ্ঠানে হেফজ শাখা সহ বেশ কয়েকটি বিভাগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদান করানো হয়। অনুষ্ঠানে শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



