খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ-১৭ এর ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রিড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (অনূর্ধ-১৭) বালক টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রামগড় পৌরসভা একাদশ।
রামগড় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
আরও পড়ুন- সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিনঃ বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল হক গাজী প্রমুখ।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড উলাচিং মার্মা, সর্বোচ্চ গোলদাতা পারভেজ এবং ম্যান অব দ্যা ফাইনাল সাইদুল হক নির্বাচিত হয়ে ব্যক্তিগত পুরষ্কার ও নগদ অর্থ লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও মোঃ জিদান। ধারাভাষ্যকারে ছিলেন মোঃ হানিফ মিয়া ও গোলাপ ত্রিপুরা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দিন জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো থেকে ১৮ জন খেলোয়াড়কে বাছাই করে রামগড় উপজেলা একাদশ গঠন করা হবে। পরবর্তীতে দলটি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।



