গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় পলাশবাড়ীর মেহেজাবিন

Link Copied!

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ‘বাংলাদেশ স্ট্যাডিজ’ বিষয়ে জাতীয় পর্যায় তৃতীয় মেধাবী’র স্বীকৃতি অর্জন করেছেন গাইবান্ধা পলাশবাড়ীর মোছাঃ মেহেজাবিন চৌধুরী জান্নাতি। সে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের মোঃ মিজানুর রহমান চৌধুরী লিটন ও মোছাঃ কানিজ ফাতেমা কুসুম দম্পতির মেয়ে।

গত রবিবার (১১ জুন) বিকেলে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) ‘বাংলাদেশ স্ট্যাডিজ’ বিষয়ে তৃতীয় মেধাবী নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি তার হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন-   সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

উল্লেখ্য; ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সারাদেশে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান শিক্ষার্থী খুঁজে বের করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ।

মেহেজাবিন এর আগেও ‘ক’ গ্রুপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও সেরা মেধাবী’র স্বীকৃতি অর্জন করে।

এ সাফল্যে মেহেজাবিন তার বাবা-মা ও শিক্ষক মহলের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে সে উন্নত শিক্ষা গ্রহণ করে দেশ ও দশের সেবায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশার কথা জানান। সেইসাথে সর্বস্তরের সকলের নিকট দো’আ প্রার্থনা করেন সে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…