খাগড়াছড়ির রামগড় উপজেলার দাতারামপাড়া ও যৌথখামার এলাকায় বসবাসরত দুস্থ, গরীব, অসহায় পাহাড়ি ও বাঙ্গালী ১৭৭ জনকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন রামগড় ৪৩ বিজিবি।
বুধবার (১১ই জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩ বিজিবির উদ্যোগে দাতারামপাড় ও যৌথখামার এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবার ক্যাম্পিং কার্যক্রম করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+।
আরও পড়ুন- শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
এ বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন দুজন অভিজ্ঞ ডাক্তার।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি ৪৩ বিজিবি কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।
এছাড়াও গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য ৪৩ বিজিবি কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তারা।



