গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কৃষি জমির মাটি কাটার দায়ে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে তিন এস্কেবেটর মালিকের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দীন অভিযানে এ জরিমানা করেন

আরও পড়ুন-   নজিরবিহীন লুটপাট, অলীক কল্পনার, বাস্তবায়ন অযোগ্য ও গণবিরোধী বাজেটঃ বিএনপি

এস্কেবেটর মালিকরা হলেন উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের পশ্চিম গোপিনাথপুর গ্রামের হৃদয় চন্দ্র, কিশামত চেরেঙ্গা গ্রামের শাহীন মিয়া ও দুবলাগাড়ি গ্রামের আনিছুর রহমান। তাদের মধ্যে হৃদয়কে ২ লাখ ও শাহীন ও আনিছুরকে ১ লাখ ১০ হাজার টাকা করে মোটা ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম‌্যা‌জিষ্ট্রেট এসএম ফয়েজ উদ্দীন জানান, দণ্ডিতরা অবৈধভাবে এক্সেবেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলার বরিশাল ইউনিয়নের বুড়ির বাজার, রায়পাড়া বাসুদেবপুর ও রামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তাদের জরিমানা করা হয়।

এসময় এরকম অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…