গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশার মোটরের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রুপা (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর ইটেরপোল এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সামিয়া আক্তার রুপা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ফল ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের মেয়ে। সে স্থানীয় কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন-   শার্শা সীমান্তে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সামিয়াকে নিয়ে তার মা আমেনা কামানখোলা এলাকায় বাবার বাড়িতে থাকেন। আজ সামিয়ার বড় বোন স্বর্ণা আক্তার লামিয়া শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সামিয়া ও তার মা লামিয়াকে এগিয়ে দেয়ার জন্য অটোরিকশায় করে ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। ইটেরপুল এলাকার পৌঁছানোর আগমুহূর্তে সামিয়ার ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সামিয়ার গলায় ফাঁস লাগে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুপা নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে লক্ষ্মীপুর বাসটার্মিনাল এলাকায় যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার। তাৎক্ষণিক স্কুলছাত্রীর স্বজনরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-   রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে উপজেলা কর্মকর্তা আটক

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশার চালককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা আরএমও ডা. আনোয়ার হোসেন জানান, স্কুল ছাত্রীকে হাসপাতালে আনার পূর্বের তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…