গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে শ্বশুরের সম্পত্তির জন্য স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন

Link Copied!

নেত্রকোণার মদনে শ্বশুরের সম্পত্তি লিখে দেওয়ার জন্য নিজ স্ত্রীকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বাঁশরী গ্রামের মৃত আক্তার আলীর ছেলে শামসুদ্দিনের বিরুদ্ধে।

গতকাল সোমবার (২৯ মে) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আনুমান ৯টার সময় স্ত্রী রসুনা আক্তার কে ঘরের বাতি বন্ধ করে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্বামী শামসুদ্দিন। তারপর রসুনা আক্তারের চিৎকারে প্রতিবেশীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন-   বিএনপি নেতা চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে

ঘটনার পরিপ্রেক্ষিতে স্ত্রী রসুনা আক্তারের সাথে কথা বললে জানা যায়, বিয়ের ২৩ বছরের পার হলেও আমার বাবার সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাকে প্রতিনিয়তই অমানসিক অত্যাচার করে আসছে আমার স্বামী শামসুদ্দিন।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

ভুক্তভোগীর মামা আলতু মিয়া জানান, রসুনা আমার সম্পর্কে ভাগ্নি হয় এবং মৃত কালা মিয়ার মেয়ে। কালা মিয়ার সম্পত্তির রসুনা আক্তারের ভাগের অংশ তার স্বামীর নামে লিখে দেওয়ার জন্য অত্যাচার এবং অমানসিক নির্যাতন চালায় স্বামী শামসুদ্দিন। এর আগেও বেশ কয়েকবার নির্যাতন করলেও সামাজিকতা রক্ষার্থে আমরা দুইজনকে মিল করিয়ে দেই।

আরও পড়ুন-   স্লোগানে-স্লোগানে জিয়াউর রহমানকে স্মরণ

স্বামী শামসুদ্দিনের সাথে যোগাযোগ করলে, তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন গতকাল রাতে জমির ঝামেলার বিষয় নিয়ে আমাদের দুজনের একটু কথার কাটাকাটি হয়েছিল, এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে একটা থাপ্পর মারলে সে ঘরের লোহার দরজার উপর পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়।

এ বিষয়ে মদন থানার ওসি তাওহীদুর রহমান জানান, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…