গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত

  • মদনে ঘর থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

    মদন থানা

Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তারিনা আক্তার নামে মাদ্রাসা পড়ূয়া এক শিশু ছাত্রী নিহত হয়েছে।

গত শনিবার (২৭ মে) রাতে সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত তারিন আক্তার (৭) উপজেলার নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে এবং এলাকার আনোয়ারুল কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।

জানা যায়, গত শনিবার বিকেল ৪টার দিকে মাদরাসা ছুটি হলে বাড়িতে ফিরছিল তারিন আক্তার। আসার পথে নোয়াগাঁও পূর্বপাড়া পাকা রাস্তায় পেছন দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা শিশু ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে অটোরিকশাটি তারিনের উপর উঠে পড়ে।

আরও পড়ুন-   রামগড় সোনাইপুল আইডিয়াল হিফয মাদ্রাসার শুভ উদ্বোধন

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে ওইদিন রাত সাড়ে১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিনার মৃত্যু হয়।

এবিষয়ে মদন থানার ওসি মোহাম্মাদ তাওহীদুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শিশু তারিনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখান থেকে মৃতদেহ নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…