গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নিহত-১

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সের যাত্রী সুমন মিয়া (১৭) নিহত হয়েছে। সে উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আলীম মন্ডলের ছেলে।

জানা গেছে, উল্লাপাড়া সদর ইউনিয়নের মাগুড়াডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার (২৩ মে) রাত্রী ১১ টার দিকে একটি এ্যাম্বুলেন্স উপজেলার পূর্ণিমাগাঁতী ২৫০ শয্যা হাসপাতালে যাওয়ার পথে পূর্ণিমাগাঁতী-ভেটুয়াকান্দী আঞ্চলিক সড়কের ভেটুয়াকন্দী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা দুজন যাত্রীর মধ্যে এক জন উঠতে পারলেও সুমন নামের অপর জন এ্যাম্বুলেন্সের সাথে পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন-   কিশোরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে অগ্ৰগতি বিষয়ক আলোচনা সভা

স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…