গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

বৈঠকে তারা কোভিড-পরবর্তী ও ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও এসময় শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ মে) ঢাকায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা করেন তারা।

আরও পড়ুন-   প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শুভেচ্ছা পৌঁছে দিতেও বলেন।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক টুই‌ট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ কর‌ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ‌ভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁ‌ছে দিয়ে‌ছি।

আরও পড়ুন-  রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতাদের দিকনির্দেশনা ও দর্শন ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করে চলেছে।

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে এদিন বিকেলে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ‌রিয়ার আলম।

ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন জয়শঙ্কর।

সবশেষ, গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…